মালদা

দুটি লড়ির মুখোমুখি সংঘর্ষে আহত দুই

জানা যায়, শনিবার ভোর রাতে পুরাতন মালদার নারায়নপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে দুটি লড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর আহত হন চালক ও খালাসি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে পুলিশ এসে দুটি গাড়ির মধ্যে একটি গাড়িকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, আহত ওই দুইজন বিহারের বারারুয়া জেলার বাসিন্দা। যদিও তাদের নাম পরিচয় সম্বন্ধে কিছুই জানা যায়নি।